ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মার্কিন আপত্তিতে চীনের স্থাপনা নির্মাণ কার্যক্রম বন্ধের নির্দেশ আমিরাতের

সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়ার পরাশক্তি চীনের স্থাপনা নির্মাণ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আমিরাতের একজন শীর্ষ কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করে বলেছেন, চীনারা আমিরাতের ওই জায়গা সামরিক কাজে ব্যবহার করতে পারে বলে যুক্তরাষ্ট্র সতর্ক করেছে। মূলত তারপরই কাজটি বন্ধ করতে বলা হয়।


এর আগে চলতি বছরের নভেম্বরে প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতে চীনা একটি নৌ বন্দরের ভেতরে গোপন স্থাপনা তৈরি করছে বেইজিং। যুক্তরাষ্ট্র ব্যাপক চাপের মাধ্যমে ওই কাজ বন্ধ করতে সক্ষম হয়।


প্রভাবশালী মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আমিরাত সরকারের কূটনৈতিক উপদেষ্টা আনওয়ার গার্গাশের বরাত দিয়ে বলা হয়, আমিরাত মনে করছে না চীন ওই স্থাপনা সামরিক কিংবা নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহার করবে।


জানা গেছে, আমিরাতে বেশ কয়েক দফা সফর ও বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। আমিরাতে চীনের এ কার্যক্রম শুরু হওয়ার পরপরই ওয়াশিংটনের কয়েকটি গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্র সরকারকে সতর্ক করে জানায়, চীন সেখানে সামরিক সুবিধা নিতে নৌ বন্দর তৈরি করছে।


আর তাই বাইডেন প্রশাসন নিজেদের ঘনিষ্ঠ মিত্র আমিরাতকে সতর্ক করে জানায়, কাজটি চলতে থাকলে খুব দ্রুত দুই দেশের সম্পর্কে ফাটল ধরতে পারে।


বিবৃতির মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থিত আমিরাতের দূতাবাসের মুখপাত্র বলেন, আমিরাতে চীনা সামরিক ঘাঁটি তৈরিতে কোনো ধরনের চুক্তি, পরিকল্পনা, আলোচনা কিংবা কোনো আগ্রহই আমাদের নেই।


সূত্র : টাইমস অব ইন্ডিয়া

ads
ads
ads

Our Facebook Page

↑